গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর
উপজেলা থেকে প্রকাশিত গন মানুষের সাপ্তাহিক বাংলার
নয়ন পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ও সাংবাদিকতায়
বিশেষ অবদান রাখায় পল্লী কবি জসিমউদ্দীন সম্মাননা পদক
প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যা মুকসুদপুর উপজেলা পরিষদ মঞ্চে সাপ্তাহিক
বাংলার নয়ন পত্রিকার অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন
মুকসুদপুর পৌরসভা মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলার নয়ন পত্রিকার সম্পাদক
ও প্রকাশক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত। শুভেচ্ছা বক্তব্য
রাখেন হাসান মুন্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আশরাফুল আলম
শিমুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আবু নইম
মুহাম্মদ মারুফ খান, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা
সহকারী কমিশনার(ভূমি) মোঃ আক্তার হোসেন শাহিন,
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর
রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাহাবুব হাসান বাবর।