গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গ্রাম্য
আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ
ইলিয়াস মুন্সি (৫৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা
করা হয়েছে। বৃহস্পতিবা রাত সাড়ে ৯টার দিকে জেলার
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর
গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতের সন্ধেহে শুক্রবার সকালে ওমর কাজী (৫০) ও
মুক্তার কাজী (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল
হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
আজিজুর রহমান জানান, গোবিন্দপুর গ্রামের আধিপত্য
নিয়ে ফরিদ মুন্সি ও ইঞ্জিনিয়ার আলী আজমের মধ্যে দীর্ঘ
দিন ধরে বিরোধ চলে আসছিল। ৬ মাস আগে ফরিদ মুন্সির
সমর্থক কৃষক ইলিয়াস মুন্সিকে ইঞ্জিনিয়ার আলী
আজমের সমর্থকরা মারপিট করে। এ ঘটনায় ইলিয়াস মুন্সি
বাদি হয়ে ইঞ্জিনিয়ার আলী আজমের সমর্থকের বিরুদ্ধে
একটি মামলা দায়ের করেন। এ ছাড়া দুই গ্রুপের দ্বন্দ
সংঘাত নিয়ে গোপালগঞ্জ আদালতে ও মুকসুদপুর থানায়
একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত
হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার রাতে ইলিয়াস গোবিন্দুপুর গ্রামের বাড়ি
থেকে বের হয়ে একই গ্রামে মামার বাড়িতে যায়। রাত
সাড়ে ৯টার দিকে মামার বাড়ি থেকে ফেরার পথে
গোবিন্দপুর রাস্তার উপরে প্রতিপক্ষের লোকজন তাকে
এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
মুকসুদপুর থানার এস আই জহিরুল ইসলাম জানান,
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ
জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াস
মুন্সির মরদেহ ১৩টি কোপের চিহ্ন রয়েছে।