নাটোর জেলা প্রতিনিধি:
লালপুর উপজেলার রামকৃষ্ণপুর কষাই পাড়া গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামী
মিন্টু ওরফে ভোলা কষাই এর ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া
গেছে। এঘটনায় ধর্ষণের শিকার শিশুর পিতাসহ ২২জনের নামে আদালতে
মামলা হয়েছে। মামলার বাদী মিন্টুর বোন শীলা বেগম। লালপুর আমলী আদালতের
মামলা নং ২২৯/১৭ ।
মামলার বিবরণ সূত্রে জানাগেছে, ৫ নভেম্বর দুপুরে প্রতিবেশী আসাদুল ও
তার লোকজন মিন্টুর ঘড়বাড়ি ভাংচুর করে এবং নগদ টাকা, টিভি, ফ্রিজ,
কম্পিউটার, দলিলপত্র, মোটর সাইকেল, ৫টি ছাগল, ঘরের আসবাবপত্র, জানালা
দরজাসহ সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৩ লক্ষাধিক টাকার
ক্ষতি হয়েছে বলে বাদিপক্ষ দাবি করেন।
এদিকে মিন্টুসহ তার পরিবারের লোকজন ঘটনার দিন থেকেই পালিয়ে
বেড়াচ্ছে।