নাটোর জেলা প্রতিনিধি,
সোমবার সকালে নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রামের শরিফুল ইসলাম
সান্টু (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে
পুলিশ। সে ওই গ্রামের রেকাত আলীর ছেলে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন
আইনে শরিফুল ইসলাম সান্টুর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা
অর্থ দন্ড হয়। ৫ বছর ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। শুধু তাই নয় প্রতারণাসহ
অন্য তিনটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিলো। দির্ঘদিন
চেষ্টা করে সোমবার সকালে দয়ারামপুর বাজারের একটি দোকান থেকে তাকে
গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।