রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়
বঙ্গবন্ধুর সমাধিস্থলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট
শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার দুপুর আড়াইটার সময়
শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজ মাহবুবুর রহমানের
পরিচালনায় এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাজোটের মহাসচিব বীর
মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি। এ সময় উপস্থিত
ছিলেন ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ন
মহাসচিব শেখ সোহেল হোসেন, কোষাধ্যক্ষ
আক্তারুজ্জামান তারা, কাওনাইন কুকুব, ওয়াসেফ হাওলাদার,
আমীর আলী ও প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম
বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক, সুখী
সমৃদ্ধশালী সোনার বাংলা গঠন ও বঙ্গবন্ধু কন্যা দেশরতœ
জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করার লক্ষে তার সকল কর্ম প্রচেষ্টায় সম্পৃক্ত হয়ে
দেশ ও জনগনের অতন্দ্র প্রহরী হিসাবে জঙ্গী ও ধর্মের নামে
সন্ত্রাস সৃষ্টি কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার
শপথ গ্রহন করব। এ দেশকে জঙ্গি ও সন্ত্রাসের হাত থেকে
মুক্ত করার জন্য প্রয়োজনে আরেক বার যুদ্ধ করবো।
উল্লেখ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট এর প্রধান
উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক গার্ড
অব অনার প্রদানের নের্তৃত্বদানকারী সাব সেক্টর কমান্ডার

মাহবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম ৭ই মার্চ বঙ্গবন্ধুর
ঐতিহাসিক ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দান
উপলক্ষে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দেশের বিভিন্ন
অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বিশাল বহর পুষ্পার্ঘ অর্পন, ফাতেহ
পাঠ ও শপথ গ্রহন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451