সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঘর্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ড ভ্যানের সংর্ষ প্রায় ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৪২২ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের
পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ট ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত চালক আহত
হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী
ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে পৌছালে সেখানে একটি কাভার্ডভ্যান
রেল ক্রোসিং পার হওয়ার সময় এ দূর্ঘটনার স্বীকার হয়।
কিছুক্ষণ পরে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির সাথে
আবারো খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। পরে পার্বতীপুর-
ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ক্রসিং এর
লাইনম্যান আজিজুল পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় একটি তেলবাহী ট্রেনের
সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে কাভার্ট
ভ্যানের শ্রমিক নিহত হয়। আহত হয় আবুল কালাম। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি
বিকল হয়ে ট্রেন লাইনের উপরে পড়ে থাকে। পরে ভোর পৌনে ৬টায় সীমান্ত এক্সপ্রেস
ট্রেন আসলে আবারও সংঘর্ষ হয়। ট্রেনটি আটকা পড়লে পার্বতীপুর-ঢাকা রুটে
ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে ৯টায় আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বড়পুকুরিয়া রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড
ভ্যানটি ঢাকা থেকে মাল বোঝাই অবস্থায় নীলফামারী যাচ্ছিলো।
নিহত কাভার্ট ভ্যানের হেলপার নীলফামারী জেলা শহরের আজিজুল ইসলামে ছেলে
বিপ্লব (২৬)। আহত চালক আবুল কালাম(৩০) গুরুতর আহত অবস্থায় এখন রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়িও নীলফামারী
জেলায়।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মনিরুল ইসলাম
জানান, সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। পরে
সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451