বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ শহরের পাইপ লাইনের ড্রেনের কাজ সম্পন্ন হচ্ছে না ?,  পৌরবাসীর মনে নানা প্রশ্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৪৩৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ শহরের পাইপ লাইনের ড্রেনের কাজ সম্পন্ন হচ্ছে না ?,  পৌরবাসীর মনে নানা প্রশ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভা কর্তৃক
পাইপ লাইন ড্রেনের কাজ হঠাৎ করে বন্ধ হওয়ায় পৌরবাসীর
মনে নানা রকম প্রশ্ন জন্ম নিয়েছে। দীর্ঘ দিন ধরে শহরের
কয়েকটি গুরুত্ব পুর্ন রাস্তায় পাইপ লাইন ড্রেনের কাজ শুরু

করা হয়। রাস্তার মাঝে খনন করে বাসানো হয় ড্রেনের পাইপ।
নির্মান করা হয় সংযোগ ড্রেনের বড় বড় ম্যানহল।
অতি ধীর গতিতে কাজ, এবং হঠাৎ কাজ বন্ধ হওয়ায় রাস্তার
পার্শের বাসিন্দা ও ব্যবসায়ীরা ধীরে ধীরে পৌরসভার উপর
ক্ষুদ্ধ হয়ে উঠছে গত দুইটা ঈদে চৌরঙ্গীর সহ বিভিন্ন
দোকান মালিক অভিযোগ করেন আর কতোদিন তারা এভাবে
রাস্তার কারনে তাদের ব্যবসা বানিজ্যের ক্ষতি করবে।
সম্প্রতি শিকদার পর্ট্রিতে আগুন লাগার পর এলাকার
লোকজনের ক্ষুদ্ব প্রতিক্রিয়া পৌরসভার মেয়র অবলকন করেন।
এই ব্যাপারে তিনি স্থানীয় ঠিকাদারদের কাজের গাফিলাতি
এবং বিভিন্ন প্রকার সমস্যার কথা তুলে ধরেন।
গোপালগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রোমান
মোল্লার সঙ্গে আলাপ করে জানা যায়, পৌরসভার মেয়র কাজী
লিয়াকত আলী অত্যান্ত আন্তরিকতার সঙ্গে ড্রেনের কাজ
সম্পন্ন করার জন্য বার বার ঠিকাদারদের সঙ্গে বৈঠক
করেছেন। তিনি জানান সর্ব শেষ সিদ্ধান্ত মোতাবেক
মেয়র ঠিকাদারদের সময় বেধে দেওয়া কারনে যথা সময়ে এই
কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।
উন্নয়নের স্বার্থে গোপালগঞ্জের মানুষ অনেক কষ্ট সহ্য
করছে। সেই সাথে ব্যবসায়ীরাও তাদের লোকসান সহ্য করতে
প্রস্তুত বলে কয়েকজন ব্যবসায়ী ও শহরবাসী জানান। কিন্তু
তাদের অনুরোধ সঠিক সময়ে যেন কাজ শেষসহ কাজের মান
যেন উন্নত হয়। গোপালগঞ্জ শহর একটি মডেল এবং
আধুনিক শহর গড়ে তুলুক সকলের এই দাবি মেয়রের কাছে
তবে জীবন যাত্রা ও ব্যবসা বানিজ্যসহ সকল দিকে মেয়রের
সুদৃষ্টি থাকবে বলে স্থানীয় পৌরবাসী মনে করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451