সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ ২ অস্ত্র ব্যাবসায়ীকে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪২৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামুইরহাট উপজেলার বিহারী নগর গ্রাম থেকে ২টি
বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিনসহ ২ জন অস্ত্র ব্যাবসায়ীকে
আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই অস্ত্র ব্যাবসায়ীদের
অস্ত্রসহ আটক করার দাবী করেছে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলেন-
নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দৌলতপুর গ্রামের ইসমাইল
হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩৮) ও একই গ্রামের সফি মন্ডল
ছেলে ফারুক হোসেন (৩০)
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক এসপি একেএম এনামুল করিম
জানান, আটককৃত অস্ত্র ব্যাবসায়ীরা ভারত থেকে অবৈধ পথে
অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে
আসছিলেন। আবারো তারা অস্ত্র বেচা-কেনা করছেন, এমন গোপন
সংবাদ পেয়ে অস্ত্র ও ম্যাগাজিনগুলোসহ তাদের আটক করা হয়। এ
ব্যাপারে ধামুইরহাট থানায় মামলাসহ ওই দুই আসামীকে পুলিশের
কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব অধিনায়ক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451