বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় নদী থেকে অবৈধ ভাবে বালুকাটা বন্ধে এবং ভাঙনরোধে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম, নড়াইল ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া এলাকায় মধুমতি নদী
থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালুকাটা রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল
মঙ্গলবার বিকেলে চাপুলিয়া দাখিল মাদরাসা সংলগ্ন মধুমতি নদীর ভাঙন এলাকায় এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাপুলিয়া বাবুচ্ছন্নাৎ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক
মোল্যা বাবুল হোসেন, মাদরাসার আরেক শিক্ষক নারায়ন চন্দ্র দাস, মাদরাসার সাবেক সুপার
হাবিবুর রহমান, কোটাকোল ইউনিয়নের সাবেক মেম্বার আবু হোসেন, চাপুলিয়া
গ্রামের আমিরুল ইসলাম, কাজলী বেগম, নারগিস বেগম, হুমায়ুন কবির, রাজু আহমেদ,
বুলু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, চাপুলিয়া বাবুচ্ছন্নাৎ দাখিল মাদরাসা, মসজিদ, ফসলি জমিসহ অন্তত ১০টি
বাড়ি নদী ভাঙনের শিকার হয়েছে। গ্রামের ভেতরের একটি কাঁচা রাস্তা নদী গর্ভে চলে
গেছে। এছাড়া এ এলাকার প্রায় ৩০০ বাড়ি ভাঙনের হুমকিতে আছে। চাপুলিয়া এলাকায়
মধুমতি নদীর ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন
বোর্ডকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এছাড়া নদী থেকে অবৈধ ভাবে
বালুকাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451