বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা ময়মনসিংহ মহা সড়কে- মাওনা হাইওয়ে পুলিশের সাফল্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রতিনিধি, গাজীপুর।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের আইনানুযায়ী মহাসড়কগুলোতে সিএনজি, অটোরিক্সা, ভটভটি, নছিমন, টমটম, অটো সিএনজি, মটর চালিত ভ্যান, রেজিস্ট্রার্ড বিহীন মটর সাইকেল আরো অন্যান্য এরূপ যানবাহন মহাসড়কে চলাচল নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারির পর হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করে আসতেছে। যার জন্য গত ঈদুল ফিতরে জয়দেবপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ পর্যন্ত কয়েকটি লেগুনা ছাড়া নিষিদ্ধ কোন যানবাহন দূর্ঘটনার স্বীকার হয়নি। শ্রীপুরের মাওনা চৌরাস্তা এখন উপশহর কেননা এখানে রয়েছে অনেক গুলো বহুতল বিশিষ্ট শপিংমল, কাঁচা-পাঁকা মালের আড়ৎ, মাছের আড়ৎ, ১১-১২ টি বেসরকারি হাসপাতাল ও ডায়গনষ্ট্রিক সেন্টার, মোরগির আড়ৎ, ডিমের আড়ৎ ,অর্থাৎ সর্ব দিকদিয়ে যেমন সম্পূর্ণ তেমন যানযটও লেগে থাকে প্রচুর। বিশেষ করে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে মাওনা হাইওয়ে সীমার মধ্যে উপরে উল্লেখিত কোন যানবাহন এখন আর দেখো যায় না। নিঃসন্দেহে মাওনা হাইওয়ে এখন যানযট মুক্ত মহাসড়ক। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এর সহায়তায় ও শক্ত হাতে দমনের পর তাঁর সীমার মধ্যে এখন মহাসড়কে কোন সিএনজি, অটোরিক্সা, ভটভটি, নছিমন, টমটম, অটো সিএনজি, মটর চালিত ভ্যান, রেজিস্ট্রার্ড বিহীন মটর সাইকেল সহ সরকার কর্তৃক নিষিদ্ধকৃত যানবাহন মহাসড়কে দেখা যায় না। সচেতন নাগরিক সমাজ মনে করছেন এটা মাওনা হাইওয়ে পুলিশের এটা একটা বিরাট সাফল্য। যদিও হঠাৎ দুই একটি অটোরিক্সা মহাসড়কে চলাচলের চোষ্টা করে তাহলে এদের ধরে এনে হাইওয়ে থানার নিয়মানুযায়ী মামলা দিয়ে দিচ্ছেন। এতে করে অনেক মানুষ অটোরিক্সার দূর্ঘটনার হাত থেকে বেঁচে যাচ্ছে। ভবিষ্যতেও যেন এমন আইন বহাল থাকে এটা জনসাধারণে দাবী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451