বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওয়াহ্‌হাব মিঞাই প্রধান বিচারপতি নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত : আইনমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৭৩ বার পড়া হয়েছে
আবদুল ওয়াহ্‌হাব মিঞাই এখন সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন

বাংলার প্রতিদিন ডটকম,

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাই এখন সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রমে প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধান বিচারপতির পদত্যাগে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি বলেও এ সময় মন্তব্য করেন আনিসুল হক।

গত সোমবার অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার কানাডার উদ্দেশে রওয়ানা হন তিনি। সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সমকালকে জানিয়েছেন, প্রধান বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে এসে পৌঁছেছে।

সুত্র/ সমকাল


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451