রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কপোতাক্ষের কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নামলেন মহেশপুরের ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৩৬ বার পড়া হয়েছে
কপোতাক্ষের কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নামলেন মহেশপুরের ইউএনও

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের কচুরিপানা পরিষ্কার করতে নিজেই পানিতে
নেমে গেলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। এ সময় ইউএনও কামরুল
ইসলামকে পানিতে নেমে অন্যান্য মানুষের সাথে কচুরিপানা পরিষ্কার করতে দেখা
যায়। তাকে দেখে আশেপাশের অনেকেই কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নেমে
পড়েন। ১১.১১.২০১৭ ইং শনিবার সকাল ১১.০০ টার দিকে মহেশপুর উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে খালিশপুর ৫৮ বিজিবি ক্যাম্পের সামনে কপোতাক্ষ নদের কচুরিপানা
পরিষ্কার করার কাজ শুরু হয়। এ সময় ৫৮ বিজিবির অধিনায়ক জিল্লুর রহমান,
উপজেলা ভূমি কর্মকর্তা তাছলিমা খাতুন, কৃষি কর্মকর্তা আবু তালহাসহ
উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাসহ সাধারণ মানুষ
কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নেমে পড়েন।শিবে হালদার নামের স্থানীয় একজন
জানান, কপোতাক্ষ নদ প্রায় মরতে বসেছে। এই নদটা দেখভাল করলে প্রাণ ফিরে পাবে।
দখলমুক্ত, রক্ষণাবেক্ষণ ও খনন খুবই প্রয়োজন। ইউএনও স্যারের এমন কর্মকা- আমাদের
উৎসাহিত করেছে। কপোতাক্ষ নদের পাড়ে ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, এই
প্রথম দেখলাম যে, কোনো ইউএনও কচুরিপানা পরিষ্কার করতে নিজে পানিতে

নেমে কচুরিপানা পরিষ্কার করছেন। এটা মহেশপুরবাসীর জন্য বড় প্রাপ্তি। ইউএনও
যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে আজীবন মনে রাখবে মহেশপুরবাসী। মহেশপুর
উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম জানান, কপোতাক্ষ নদকে বাঁচানো ও
পানির প্রবাহ রাখার জন্য কাজটি করা হয়েছে। আমি কাজটা শুরু করে সকলকে এ
কাজে আমন্ত্রণ জানাই। সবাই যেন এই কাজটি করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451