সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহাদেবপুরে পুলিশ এর উপর হামলায় এ,এস,আই ও কন্সটেবল আহত গ্রেফতার ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৪৪৯ বার পড়া হয়েছে
মহাদেবপুরে পুলিশ এর উপর হামলায় এ,এস,আই ও কন্সটেবল আহত গ্রেফতার ৫

 

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ১০ নভেম্বর শুক্রবার পুলিশকে মারপিটে আহত করে আসামী ছিনতায়ের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত এক এএসআই ও এক কন্সষ্ট্রবলসহ ৩ জনকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামে। পুলিশ জানায় এ দিন সকাল সাড়ে ৮ টার দিকে থানার এএসআই শরিফুল ইসলাম ও কন্সষ্ট্রবল নিলমনি ঘোষ ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে একটি চেকের মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক হোসেনকে (৩৬) তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় প্রতিবেশী রিয়াজ উদ্দীনের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক বজলুর রশিদসহ ১০-১২ জন নারী ও পুরুষ ওই পুলিশ অফিসার ও কন্সষ্ট্রবলকে বেধরোক মারপিটে আহত করে হ্যান্ডকাপ পরিহিত অস্থায় গ্রেফতারকৃত আসামী ফারুককে ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে ওই ইউনিয়নের হর্ষি এবং পার্শ্ববর্তী পাতনা গ্রাম ঘিরে ফেলে। প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে বেলা ১২ টার দিকে গ্রামবাসীর সহযোগীতায় পাতনা গ্রাম থেকে হ্যান্ডকাপ সহকারে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করে। একই সময় অভিযান চালিয়ে পুলিশকে মারপিটে আহত করার ঘটনায় জরিত স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদ (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম বুলু(৪৫) ও তার স্ত্রী হালিমা বেগম (৩৫) এবং ফারুকের স্ত্রী ফারজানা জান্নাতকে (৩০) পুলিশ গ্রেফতার করে। এ ঘটনা সত্যতা শিকার করে মহাদেবপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু-ছালেহ মোঃ আশরাফুল আলম বলেছেন,ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451