সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে নতুন সহকারি কর কমিশনার নাজনীন নিপার নেৃতত্বে রেকর্ড পরিমান কর আদায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪২২ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে নতুন সহকারি কর কমিশনার নাজনীন নিপার নেৃতত্বে রেকর্ড পরিমান কর আদায়

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) এ বছর রেকর্ড
পরিমান কর আদায় করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সহকারি কর
কমিশনার নাজনীন আকতার নিপার অক্লান্ত পরিশ্রম এবং সেবামূলক
কার্যক্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
ফুলবাড়ী কর কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর মেলা উপলক্ষে দিনাজপুরের
ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) গত ৬-৭নভেম্বর দুই দিনের
কর মেলায় ৩৬২ জনকে আয়কর বিষয়ক সেবা প্রদান করেছে। সেই সাথে কর আদায়
হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৯৪১ টাকা। রিটার্ন দাখিল করেছেন ১২১ জন।

যেখানে গত বছর আদায় হয়েছিলো মাত্র ৪ লাখ ২০ হাজার ৭৫৭ টাকা। সেবা
নিয়েছিলেন মাত্র ৫৬ জন। রিটার্ন দাখিল করেছিলেন ৯১ জন।
সহকারি কর কমিশনার নাজনীন আকতার জানান, তিনি সম্প্রতি ফুলবাড়ীতে
যোগদান করেছেন। তিনি সেখানে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত কর
প্রদানে সামর্থ্য ব্যক্তিদের কাছাকাছি গিয়ে কর প্রদানে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে কর প্রদানকারীর সংখ্যা আরো বাড়বে
বলে আশা রাখেন নাজনীন আকতার নিপা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451