রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পার্বতীপুরে ট্যাংলরী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৬০ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরীর ট্যাংকী থেকে
শ্রমিকের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
পার্বতীপুর শহরের হলদীবাড়ী এলাকার বার্মা ফিলিং ষ্টেশনে অবস্থানরত ঢাকা মেট্রা-ঢ- ৪৪-
০৪৪৮ নম্বর ট্যাংকলরীর ট্যাংকীর ভিতর থেকে বেলা ১১ টায় আল আমিন (২০) এ লাশ উদ্ধার
করে পুলিশ। সে দীর্ঘদিন যাবৎ রওশন ফিলিং স্টেশনে কমর্রত ছিলো। ট্যাংলরীর পরিষ্কারের
সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আল আমিন (২০)
পার্বতীপুর পৌরসভার গুলপাড়া এলাকার আফসার আলী’র পুত্র।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে গাড়ীর ট্যাংকী পরিস্কার করার জন্য আল আমিন
ট্যাংকীর ভিতরে ঢুকে আর বের হয়নি। আজ মঙ্গলবার খোজা খুজি করে সকাল ৮ টার দিকে
চালক গাড়ীতে উঠে ট্যাংকীর ঢাকনা খোলা দেখতে পায়। পরে ভিতরে লাশ দেখতে পেয়ে
সবাইকে জানায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান বলেন, আল
আমিন নিয়মিত বার্মা ফিলিং স্টেশনে কাজ করত। তার কাজ ছিলো তেল ঢেলে নেওয়ার পর
ট্যাংলরীটি পরিষ্কার করা। গ্যাস হওয়ায় সেখানে অক্সিজেন স্বল্পতাকে তার মৃত্যুর কারণ
হিসেবে ধরা হচ্ছে। এখন পর্যন্ত তার পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় কোন
মামলা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451