মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার, তালা সাতক্ষীরা :
সাতক্ষীরা তালায় ৪৬তম জাতীয় সমবায় দিবস-১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য
সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪নভেম্বর) সকালে তালা
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা
শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন,
উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় দিবসের
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ
হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ
মোছাদ্দেক হোসেন ।
উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের পরিচালনায় বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা অফিসার ইনচার্জ
হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা
প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার
জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা
ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান,
কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউ পি সদস্য মো. শামছুল
হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, তালা
উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, ইউপি সদস্য প্রকাশ
দালাল প্রমুখ।
আলোচনা শেষে সমবায় সমিতির উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় বিভিন্ন
প্রতিষ্ঠানের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল
“উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451