সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

সোহেল রানা,দিনাজপুৱ থেকেঃ
দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যান আর অটোচালিত রিক্সা ভ্যানের মূখোমূখি
সংঘর্ষে দু’মহিলাসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। আহতদের মধ্যে
দু’জনের অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে,আজ শনিবার সকাল পৌনে ৬টায়
দিনাজপুর পঞ্জগড় মহা-সড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগাল এলাকায়। বীরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদঘটনার সত্যতা স্বীকার
করে জানিয়েছেন,হতাহতরা সবাই নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে
দিনাজপুরের কাহারোলের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে
আসছিলেন। নিহতরা হলেন,নীলফামারী উপজেলার জলঢাকা উপজেলার কচুয়া গ্রামের
সুশীল রায়ের স্ত্রী শ্রী সুশীলা রায় (৩৫),একই গ্রামের নিপু চন্দ্রে ছেলে
হাবু রাম রায় (৪৫),জলঢাকা উপজেলার চিড়াবুধি গ্রামের লক্ষি কান্ত রায়ের
স্ত্রী রঙ্গিলা বালা (৩৪) এবং একই গ্রামের মৃত আমানন্দ রায়ের ছেলে অমূল্য
চন্দ্র রায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুরের কাহারোলের
ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিরে রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে আসা
যাত্রীদের নিয়ে একটি অটোচালিত রিক্সাভ্যান এবং ঠাকুরগাঁও অভিমুখে যাওয়া
হলুদ রঙ্গের একটি পিকআপ ভ্যানের মূখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্খলে
দু’মহিলাসহ ওই ৪ জন নিহত হয়। আহত হয় আরো ৫ জন। আহতদের মধ্যে দু’জনকে
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হরা হয়েছে। এদের
দু’জনের অবস্থা আশংকাজনক। আর ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া
হয়েছে। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক ঘটনার পর থেকে পলাতক
রয়েছে। লাশ উদ্ধারের পর পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পােিয়ছেন। উল্লেখ্য, আজ শনিবার দিনাজপুরের কাহারোলের
ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিরে রাস পূর্ণিমা উৎসব। এ উৎসবকে ঘিরে মন্দির
চত্বরে বসেছে মাসব্যাপী রাস মেলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451