বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৪৮৭ বার পড়া হয়েছে

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা থেকে ৩০ পিস
ইয়াবাসহ আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার
করেছে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত বুধবার
রাতে রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের শেরে বাংলা ডিগ্রি কলেজ মাঠ
থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন উপজেলার
সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মো: ময়নুল হোসেনের ছেলে।
নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
জাকিরুল ইসলাম জানান, আরিফ হোসেন মাদক ব্যাবসা করে এমন গোপন
সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে ৩০ পিস
ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাণীনগর থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার
তাকে আদালতে পাঠানো হয়েছে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451