রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে জেলা ব্র্যান্ডিং ও কিশোর বাতায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর
কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের
সহযোগিতায় জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন ও
হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের
খোঁজে বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এ সময়
জেলা প্রশাসক প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলা ব্র্যান্ডিংয়ের
মাধ্যমে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার,
পর্যটন শিল্পের বিকাশ, জেলার ইতিহাস-ঐতিহ্য ও
সাংস্কৃতিক লালন ও বিকাশ, জেলার ভৌগোলিক নির্দেশক
পণ্য শনাক্তকরণ এবং তার স্বত্ত্ব সংরক্ষণ ও নিবন্ধনে সহায়তা
প্রদানে সাংবাদিকদের সহায়তা প্রয়োজন।
এ ছাড়া এক জেলা এক পণ্য কর্মসূচির বাস্তবায়নে
সহায়তা, স্থানীয় উদ্যোক্তা তৈরি, অবকাঠামো
উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম সারা বিশ্বের সামনে তুলে
ধরতে ও কিশোর বাতায়নকে এগিয়ে নিয়ে যেতে স্থানীয়
সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময়
গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিংয়ের লোগো নিয়ে আলোচনা
করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জলিল, জেলা তথ্য

অফিসার মো: হাসিবুল হাসান বক্তব্য রাখেন। এ সময়
স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451