সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

 

তালা অফিস ঃ
কোচিং বাণিজ্য নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় এসকে
রায়হান নামে এক সাংবাদিক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্চিত হয়েছেন। এ ঘটনায়
তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়
তালা উপজেলার হরিহরনগর বাজারে জনসম্মুখে সাংবাদিক এসকে রায়হানকে লাঞ্চিত করা
হয়। এসময় তাকে স্থানীয় লোকজন ওই চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করেন। চেয়ারম্যানের
নাম রাজিব হোসেন রাজু। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের চেয়ারম্যান, শালিখা
কলেজের প্রভাষক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
সাংবাদিক এসকে রায়হান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত এবং তালা
প্রেসক্লাবের সদস্য তিনি।
সাংবাদিক এসকে রায়হান জানান, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে তিনি উপজেলার
কলাগাছি গ্রামে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনার সংবাদের জন্য তথ্য সংগ্রহ
করতে যান। এসময় কলাগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণু পদ মন্ডল নিজ
বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী নিয়ে কোচিং- এ পড়াচ্ছিলেন। তথ্য সংগ্রহ শেষে তিনি
হরিহরনগর বাজারে যান। এসময় খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু
সংবাদ প্রকাশ না করতে হুমকি দেয়। একপর্যায়ে সাংবাদিক এসকে রায়হানকে অকথ্য
ভাষায় গালিগালাজ করে তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় তিনি তালা থানায়
একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৬৬০, তারিখ ১৮/১০/২০১৭ ইং।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে
বিষয়টি দেখা হবে।
তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান বলেন, বিষয়টি খুবই
দু:খজনক। সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক লাঞ্চিত হবে এটা
মেনে নেওয়া যায় না। প্রেস ক্লাবের সভাপতি বাইরে আছেন, তিনি আসলে জরুরী
বর্ধিত সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো
হয় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে।
এবিষয়ে খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বিষয়টি অস্বীকার
করেছেন। তিনি বলেন, আমি তাকে সংবাদটি প্রকাশ করতে নিষেধ করেছিলাম। সে
অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি
নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451