মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২৩৩ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলা পরিচালনা কমিটির সঙ্গে
সংঘর্ষে ওয়ালিয়া ইউনিয়নের ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে
উপজেলার চাঁনপুর মাঠে খলিসাডাঙ্গা একাদশ ও ওয়ালিয়া একাদশের মধ্যে
সেমিফাইনাল খেলা চলাকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন-ওয়ালিয়া ইউনিয়নের বেলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের
সভাপতি নাজমুল হোসেন নাজি (২২), মৃত আজিজুর রহমানের ছেলে ও ওয়ালিয়া
উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন (৩৫), মৃত বদির উদ্দিনের ছেলে ও
ওয়ালিয়া ইউপি ৬নং ওয়ার্ড সদস্য হুমায়ন কবির হুমা(৩৭)। এর মধ্যে গুরুতর আহত
অবস্থায় ওয়ালিয়া ইউনিয়নের বেলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল
হোসেন নাজি (২৬) লালপুর হাসপাতালে ভর্তি আছেন
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে খলিসাডাঙ্গা
একাদশ ও ওয়ালিয়া একাদশের মধ্যে চাঁনপুর মাঠে সেমিফইনাল খেলা চলছিলো। খেলা
শুরুর প্রথম থেকেই ঐ মাঠের ভলেনটিয়াররা পূর্ব প্রস্তুতি হিসেবে শতাধিক
লাঠিশোঠা নিয়ে মহড়া দিচ্ছিলো। খেলার এক পর্যায়ে খেলা পরিচালনা কমিটির
সাথে খেলা নিয়ে দর্শকের বাকবিতর্ক শুরু হয়। পরে খেলা পরিচালনা কমিটির
সদস্যরা শতাধিক লাঠিশোঠা ভলেনটিয়ারদের হাতে তুলে দেয় এবং খেলা পরিচালনা
কমিটির লোকজন ও ভলেনটিয়াররা মিলে লাঠিশোঠা দিয়ে লোকজনের উপরে
আতরকিত আক্রমন কারলে ওয়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাজমুল হাসান
নাজি (২৬), ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন (৩৫),
ওয়ালিয়া ইউপি ৬নং ওয়ার্ড সদস্য হুমায়ন কবির হুমা(৩৭) আহত হয়। গুরুতর আহত
অবস্থায় নাজি (২২) কে উদ্ধার করে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, খেলার মাঠে
লাঠিশোঠা নিয়ে ভলেনটিয়াররা কোন মহড়া দিতে পারেনা। দর্শকের সঙ্গে
বাকবিতরক হতেই পারে তাকে কেন্দ্র করে এই ধরণের মারধর করা খুবই নেককারজনক
ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের কে আইনের
আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451