রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপি ও দল্টা স্বাস্থ্য কেন্দ্রের
উদ্যোগে বৃহস্প্রতিবার সকাল ১১টায় দল্টা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে
ডেলীভারী সেবা কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন অত্র নরমেল ডেলীভারী সেবা
কেন্দ্রে ভাটরা ইউপির প্রতিটি প্রসূতিসহ নবজাতককে নিজস্ব
অর্থায়নে নতুন পোষাক ও ঔষধপত্র উপহার দিবেন। তিঁনি জানান
সেবাকেন্দ্রে ডাক্তারের প্রতারনা মেনে নেওয়া যাবে না।
নিত্যদিনেই স্বাস্থ্য কমপ্লেক্য্র ৩০ প্রকার ঔষধ বিনামূল্য রোগীদের
মাঝে বন্টনের কথা থাকলেও রোগীরা কি পরিমান ঔষধ পেয়ে থাকে
তাহা তদারকি প্রয়োজন বলে মিঠু জানান।
উদ্ধোধন অনুষ্ঠানে আবুল হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোস্তফা খালেদ,
উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন,আ’লীগ নেতা মোস্তফা
জামাল মুকুল,ডাক্তার গুনময় পোদ্দার, উপসহকারী মেডিকেল অফিসার
ডা: হুমায়ন, আব্দুর রহিম প্রমূখ।