সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

মাসুদ হোসেনঃ প্রভাত সমাজকল্যাণ সংস্থা পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ অক্টোবর) সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ টায় পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যদের উপস্থিতিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম। দুপুর সাড়ে ১২ টায় শেষ হয় বৃক্ষ রোপন কর্মসূচি। বিকাল ৪ টায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের জেলা কমিটির সভাপতি মানিক হোসেন রিপনের সভাপতিত্ত ও সঞ্চালনায় সম্পূর্ন হয় অনুষ্ঠানের কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাত পাবনা জেলা শাখার সিনিয়র সহ:সভাপতি মো.আনোয়ার হোসেন, সহ:সভাপতি নুসরাত জাহান তামান্না,সাধারন সম্পাদক নাসরিন সুলতানা মিলি,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো.আব্দুল মাজেদ,সাঙ্গঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,প্রচার সম্পাদক তৌকির হোসেন,অর্থ সম্পাদক সোহেল রানা,সহ:অর্থ সম্পাদক মো.সোহেল,কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফয়সাল হাবীব সুমন,নারী ও শিশু বিষয়ক সম্পাদক মহসিনা মুসলিমা লিমু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মেহেদী হাসান মিলন, কার্যকরী সদস্য মো.সোহেল রানা,জাকির হোসেন,মো.সবুর,মাসুদ রানা,নুরুন্নাহার আক্তার ও জিল্লুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ মোজাম্মেল হক মিলন। সবশেষে জাতির উন্নায়নে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, “আর্তের তরে সেবা দান,প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ২০১১ সালের ১৭ অক্টোবর ঢাকার আগারগাঁও তালতলা থেকে তাদের মানবতার কল্যাণে কার্যোক্রম শুরু করেন। বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও উপশহরে ছড়িয়ে থাকা শাখার মাধ্যমে মানবসেবায় এগিয়ে যাচ্ছেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451