মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার সকালে ২০১৫-১৬ অর্থ বছরের দুর্যোগ মোকাবেলায় ক্ষতি গ্রস্থদের
পূর্নবাসনের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রসাশনের আয়োজনে দুর্যোগ ক্ষতি
গ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। ঢেউটন বিতরণ
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য এ্যাড. আবুল
কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি
আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা পরিষদের সদস্য
বদিউর রহমান বদর, লালপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপ-
সহকারী প্রকৌশলী মুসফিকুল ইসলাম প্রমুখ । এসময় উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার
সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারেকে ঢেউটিন ও অর্থ দিয়ে
সহায়তা প্রদান করা হয় ।