মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
‘ইঁদুর নিধন সফল করি, মাঠের ফসল গোলায় তুলি’এই স্লোগান সামনে
রেখে নাটোরের লালপুর উপজেলায় মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান-
২০১৭ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু তাহিরের সভাপতিত্বে উপজেলা
সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর –বাগাতিপাড়া ) আসনের সংসদ
সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লালপুর থানা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক
ইসাহাক আলী, নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা
কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
নিলা হাফিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া
প্রমুখ।