বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানার গাতিপুর সীমাšত দিয়ে অবৈধভাবে ভারত থেকে
বাংলাদেশে প্রবেশের সময় সোমবার দুপুরে ১০ বাংলাদেশী নারী ও পুরুষকে
আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ী নড়াইল ও খুলনা জেলার
বিভিন্ন স্থানে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান,
গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ
বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা
গাতিপুর সীমাšেত অভিযান চালিয়ে ৮ পুরুষ ও ২ নারীকে আটক করে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে
মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।