বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

১৮ বছরের কম বয়সের নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন হবে ধর্ষণ: ভারতীয় আদালত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৪৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

১৮ বছরের কম বয়সের নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গন্য হবে।

ভারতের সর্বোচ্চ আদালত বুধবার এ রায় দিয়েছে। বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ এই যুগান্তকারী রায় দেন৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সী স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণের সামিল। ভারতীয় আইনের ৩৭৫ ধারায় ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপনে পুরুষের ছাড় ছিল।

এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকুরের বেঞ্চ এ দিন ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, নাবালিকা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক সব সময়ই ধর্ষণ। কারণ, এতে নাবালিকার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়।

আদালত বলেছে, কোনও ব্যক্তি যদি তার ১৮ বছরের কম বয়সের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করে তবে তা অপরাধ। নাবালিকা স্ত্রী এক বছরের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।

সু্প্রিম কোর্ট বাল্য বিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, যে উদ্দেশ্য নিয়ে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল সেই উদ্দেশ্য অনুযায়ী সেগুলোর বাস্তবায়ন হচ্ছে না।

খবর: টাইমস অব ইন্ডিয়া


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451