রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবৈধভাবে অনুপ্রবেশের সময় পদ্মশাখরা সীমান্ত থেকে আটক ১৯ রোহিঙ্গা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

সেলিম হায়দার 
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ১০ জন শিশু, ৩ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হল, মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল কেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। অবশিষ্ট ১০ জন শিশু তাদের বয়স ৬ মাস থেকে সর্বোচ্চ ১২ বছর।

বিজিবির পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে ১৯ রোহিঙ্গা পদ্মশাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরো জানান, তারা সবাই ভারত থেকে বিএসএফএর সহায়তায় বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লীতে যান। সেখানে তারা বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লী থেকে বাংলাদেশে চলে এসেছেন বলে জানিয়েছেন। তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পদ্মশাখরা থেকে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক শরিফ এনামুল হক জানান, উদ্ধারকৃতরা বেশ ক্লান্ত। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451