বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৌদি রাজপ্রাসাদে সন্ত্রাসী হামলার চেষ্টা, নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায়  রাজপ্রাসাদ ‘আল সালাম প্যালেসে’ সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এমন খবর ছড়িয়ে পড়েছে। আর এ খবর ছাড়ানোর পর সৌদিতে মার্কিন দূতাবাস সেদেশে তাদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে।কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এ হামলায় একজন হামলাকারী ও রাজপ্রাসাদের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে বলা হয়েছে,  উপকূলীয় শহর জেদ্দা’র আল সালাম রাজপ্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তাবাহিনী। এতে এক হামলাকারী ও রাজপ্রাসাদের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।তবে  এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব সরকার।

সৌদি এই রাজপ্রাসাদের অবস্থান জেদ্দা’র কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে। সম্প্রতি সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা বেশ কয়েকবার হামলা চালায়। দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

চলতি বছরের জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই হামলা চেষ্টার পেছনে তালেবান জড়িত বলে দাবি করে সৌদি। এর আগে দেশটির শত শত নাগরিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

 

সুত্র,rtv online

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451