বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি চিকিৎসকরা অনুমোদন ছাড়াই কাজ করছেন : স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ২৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন.কমঃ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিভিন্ন সংস্থা প্রায় সময় বিদেশি চিকিৎসক দেশে এনে চিকিৎসাসেবা দিচ্ছে। অনেক সময় তাঁরা যথাযথ অনুমোদন না নিয়ে দীর্ঘদিন দেশে থাকছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইন দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিএমডিসির যথাযথ অনুমোদন না নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন অবস্থান করে বিদেশি চিকিৎসকরা চিকিৎসা পেশায় নিয়োজিত থাকেন, এই তথ্য তুলে ধরে বিদেশি চিকিৎসকদের কাজ করার অনুমতি প্রদানের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার জন্য মন্ত্রী বিএমডিসিকে নির্দেশ দেন।

এ ছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো পরিচালনা ও ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকি করার জন্য এ সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে পর্যালোচনা করতে বিএমডিসিকে নির্দেশ দেন মোহাম্মদ নাসিম।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা অনুসরণে প্রায় ক্ষেত্রে বিচ্যুতি দেখা যাচ্ছে। শুধু নীতিমালা প্রয়োগ করে কলেজ পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে বলে এ জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এই আইন সংক্রান্ত খসড়া চূড়ান্ত করে দ্রুত তা মন্ত্রিসভায় অনুমোদন ও সংসদে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে।’

সভায় অন্যান্যের মাঝে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহসহ মন্ত্রণালয় ও বিএমডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451