আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ছোট ভাই সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে বর্ষা রানী (১৬) নামে এক কলেজ ছাত্রী।
রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার সাহাগোলা ইউনিয়নে পীরপাড়া
গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত বর্ষা উপজেলার পীরপাড়া গ্রামের শ্রীঃ অসিত কুমার সরকারের মেয়ে ও
মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পড়াশুনা নিয়ে তার ছোট ভাইয়ে
সঙ্গে কথা কাটাকাটি হয় । পরে রাতে ছোট ভাইয়ের ওপর অভিমান করে সবার
অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কলেজ ছাত্রী।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ
(ওসি) বদরুদ্দোজা বলেন, আত্মহত্যার খবর পেয়েছি এবং থানায় একটি ইউডি
মামলা দায়ের করা হয়েছে।