মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগাতিপাড়ায় দাফনের ৮৩ দিন পরে কবর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উত্তোলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ময়না তদন্ত ছাড়াই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
দীপা আক্তারের মরদেহ দাফন করায় ৮৩ দিন পরে কবর থেকে মরদেহ
উত্তোলন করেছে প্রশাসন।
সোমবার দুুপুরে বাগাতিপাড়ার হিজলী পাবনা পাড়া ফুফার বাড়ীর
উঠান থেকে আদালতের নির্দেশে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে
মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা
হয় লাশটি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, গত
১০ জুলাই দীপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার ২৭ দিন পর ৭ আগষ্ট
দীপার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফুফা আব্বাস আলীর
বিরুদ্ধে থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে নাটোর নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহাঃ হাসানুজ্জামান এর
আদালত দীপা আক্তারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করে
পূর্নাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেন। পরে সোমবার
দুপুরে বাগাতিপাড়র সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট আহসান হাবীব জিতুর উপস্থিতিতে মরদেহটি
উত্তোলন করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে
প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451