মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ সকল বাবা মায়ের কাছে আমার অনুরোধ আপনারা কোন মতেই আপনার মেয়েকে বাল্য বিবাহ দিবেন না। সোমবার (২অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ১ম আন্তঃজেলা মাদক,বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক চাঁদপুর -৩ আসনের সাংসদ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এম,পি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা যে যেই পেশায় থাকি না কেন জঙ্গীবাদের সাথে আমরা যুক্ত হবো না ও আমরা মাদকের বিরুদ্ধে আরও সচেতন হতে হবে। বর্তমানে মাদকে ঢুকিয়ে পরা খুব সহজ আর বেড়িয়ে পরা খুবই কঠিন হয়ে দাড়িয়েছে। আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা,৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল-মামুন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আলহাজ্ব মো.তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।