মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার সকালে নাটোরের লালপুর উপজেলা কৃষি হলরুমে কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে
টেকসই মাটি ব্যবস্থাপনার উপর এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ২৫ জন কৃষক ও ৫ জন বালাই নাশক বিক্রেতাকে প্রশিক্ষণ
প্রদান করেন ঢাকার মৃত্তিকা বিজ্ঞানী মাইনুল আহসান, জেলা কৃষি
সম্প্রসারণ আফিসের ডিডি রফিকুল ইসলাম, কৃষি বিশেষজ্ঞ শাহারুখ
আহমেদ, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান খাঁন প্রমুখ।