শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

 

‘টেকসই পর্যটন-উন্নয়নের উপাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি
উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে বগুড়া পর্যটন মোটেল চত্বর থেকে এক বর্ণাঢ্য
র‌্যালি বের হয়।
র‌্যালি উদ্বোধন করেন বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক জনাব সৈয়দ তরিকুল
ইসলাম। র‌্যালিটি ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী ও ফুলদীঘি এলাকা হয়ে
জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে
শেষ হয়।
বগুড়া পর্যটন মোটেল ব্যবস্থাপক জনাব সৈয়দ তরিকুল ইসলাম বলেন, সার্কের
সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় বগুড়া পর্য়টন শিল্পের নতুন সম্ভাবন
দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বগুড়া অর্থনীতিতে
ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই ব্যাপারে বগুড়া ট্যুরিস্ট ক্লারের
ভূমিকাও নতুন নান্দনিকতা তৈরি করবে।
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাগর এবং
সাধারণ সম্পাদক একেএম ইজহারুল হক জিহাদের সার্বিক তত্বাবধানে
আয়োজিত র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন পর্যটন মোটেলের উপ-ব্যবস্থাপক
ছালেম শেখ, বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম
সহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা
মাহফুজ রহমান, জিয়াউল হক জুয়েল, জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া, রায়হানুল
হক রকি প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451