বেনাপোল প্রতিনিধি:
ভালো চাকুরী দেয়ার কথা বলে ভারতে পাচারের সময় বেনাপোলের
গাতিপাড়া সীমান্ত থেকে শুক্রুবার রাতে ১০ যুবককে উদ্ধার করেছে
বিজিবি সদস্যরা। রাত সাড়ে ১১ টার সময় তাদেরকে উদ্ধার করা
হয়।এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মনজুর রহমান
জানান,নিজস্ব গোয়েন্দা সংবাদে জানতে পারি গাতিপাড়া সীমান্ত
দিয়ে বেশ কিছু মানুষ দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন
ধরনের সংবাদে পেয়ে বিজিবির একটি দল গাতিপাড়া সীমান্ত এলাকায়
অভিযান চালিয়ে ১০ যুবককে উদ্ধার করা হয়।
আটক আলমগীর হোসেন জানান, ভালো চাকুরী দেয়ার কথা বলে দালালরা
মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ভারতে পাচার করছিল।
উদ্ধারকৃতদের বাড়ি পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা
হয়েছে।