রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা গণহত্যা ও তাদের দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবিদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৬১ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও
তাদের দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং নিজ দেশে ফিরিয়ে নেয়ার
দাবিতে সোমবার সকালে জেলা জজ কোর্টের সামনে গাইবান্ধা-পলাশবাড়ি
সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বার
এসোসিয়েশন এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। মানববন্ধনে
আইনজীবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড.
মো. ফজলে রাব্বি মিয়া, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক
আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহছানুল করিম লাছু, সিনিয়র
আইনজীবী আবু আলা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রিপু, শামছুল আলম
প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম
শফিক, জিএসএম আলমগীর প্রমুখ।
মানববন্ধনে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. মো. ফজলে রাব্বি
মিয়া বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ব দরবারে প্রশংসিত হন, তাকে যখন
মাদার অব হিউম্যানিটি হিসেবে অভিহিত করা হয়, তখন বিএনপি
রোহিঙ্গাদের নিয়ে নোংড়া রাজনীতিতে ব্যস্ত। তিনি আরও বলেন,
রোহিঙ্গাদের নিয়ে নোংড়া রাজনীতি বন্ধ করে বিএনপি নেতাদের বক্তব্যের
তীব্র সমালোচনা করে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি
আহবান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451