মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর জেলা জড়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে ডায়াগনোষ্টিক সেন্টার ও ক্লিনিক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

এম ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥
নীলফামারী জেলাসহ উপজেলা গুলোতে ব্যাঙ্গের ছাতারমত গজিয়েছে, ডায়াগনোষ্টিক
সেন্টার, ক্লিনিক সংযুক্ত ডায়াগনোষ্টিক ও ডেন্টাল কেয়ার ক্লিনিক।
জেলায় ছোট বড় একশত ১২টি এ জাতীয় বেসরকারী ক্লিনিক, ডায়াগনোষ্টিক
সেন্টার ও ডেন্টাল কেয়ার ক্লিনিক চলমান রয়েছে। নীলফামারী সিভিল সার্জন সুত্র
জানায়, এর মধ্যে ৬৮টি ক্লিনিক লাইসেন্স বিহীন ভাবে ধামাচাপা দিয়ে ব্যবসা
চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন
কক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এ ছাড়াও কিছু কিছু
সেবাদানকারী ক্লিনিক (প্রতিষ্ঠান) এখনও নবায়ন পর্যন্ত করেনি।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি
ডা. মমতাজুল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক
চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসাদ মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের
চিকিৎসা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মনি, সহকারী পুলিশ সুপার (হেড
কোয়াটার) মো. আলতাব হোসেন, মদিনা ডায়াগনোষ্টিকের মালিক মো. রশিদুল
ইসলাম, তিস্তা ক্লিনিকের মালিক, মাসুদ পারভেজ প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামীকাল থেকে লাইসেন্স বিহীন ক্লিনিক গুলোর
সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। বলা হয় প্রক্রিয়াধীন যেসব ক্লিনিক রয়েছে তারা
দ্রুত কাগজ পত্র ঠিকটাক করতে পারলে কার্যক্রম চলবে অন্যথায় সেগুলিও বন্ধ করে দেওয়া হবে।
সিভিল সার্জন বলেন, জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ক্লিনিক মালিকদের নিয়ে
মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় জেলার ৬৮টি ক্লিনিকে মালিক, ম্যানেজার,
ল্যাব টেকনিসিয়ান ও সাংবাকিকরা উপস্থিত ছিলেন।এদিকে খবর নিয়ে জানা গেছে,
জেলার ডিমলা উপজেলার সরকারী হাসপাতালের সামনেই বেশকয়েকটি অবৈধ
ডায়াগনোষ্টিক সেন্টার,পোষ্ট অফিস মোড়ে একটি ক্লিনিক রোগীদের জিম্মি করে
প্রতিনিয়তই অর্থ হাতিয়ে নিলেও অজানা কারনবশত তারা বহাল তবিয়তে রয়ে গেছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451