মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পোশাক শ্রমিকদের বোনাস, বেতন ঈদের আগে ৩০ জুনের মধ্যে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

৩০ জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস, বেতন ঈদের আগে
ঢাকা: প্রতি বছরই ঈদে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে জটিলতার তৈরি হয়। এবারও রোজার শুরুতেই বেতন-বোনাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। গার্মেন্টস মালিকরা শ্রমিকদের আগামী ৩০ জুনের মধ্যে জুন মাসের বেতন না দিলেও বোনাস পরিশোধ করবেন বলে জানা গেছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে শ্রমিকদের কেনা-কাটার বিষয় থাকে। আর তাই ৩০ জুনের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে। কিন্তু জুন মাসের বেতন দেওয়া হবে না। কারণ, ৩০ জুনের মধ্যে বেতন দিয়ে দেওয়া হলে শ্রমিকদের কারখানায় না এসে গ্রামের বাড়িতে চলে যাওয়ার আশঙ্কা আছে। এতে করে উৎপাদনে সমস্যা হতে পারে। তাই জুলাইয়ের প্রথম সপ্তাহে জুন মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গার্মেন্টস মালিকরা।

বিজিএমইএ’র সহ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলানিউজকে বলেন, ‘ঈদে শ্রমিকরা তাদের পরিবার-পরিজনদের জন্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেন, তা আমরা জানি। আর সে বিষয়টি মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ৩০ জুনের মধ্যে বোনাস দেওয়া হবে যেন শ্রমিকরা তাদের কেনাকাটা করতে পারেন। আর শ্রম আইনে যেহেতু আছে মাস শেষ হওয়ার প্রথম ৭ কর্মদিবসের মধ্যে বেতন দিতে হবে, তাই ৫ জুলাইয়ের মধ্যে বেতন দিয়ে দেওয়ার চেষ্টা করবো’।

পুরো বছর শ্রমিকরা কাজ করেন কেবলমাত্র দু’টি ঈদে পরিবার-পরিজন নিয়ে একটু আনন্দ করার জন্য। আর সেখানে বোনাসের সামান্য অর্থ দিয়ে কেনাকাটা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রমিকনেত্রী নাজমা আক্তার।

নাজমা আক্তার বলেন, একজন শ্রমিক ঈদে নিজের জন্য হয়তো কিছুই কেনেন না। কেনেন তার সন্তান, বাবা-মা, ভাই-বোন ও কাছের আত্মীয়দের জন্য। পুরো বছর তারা হাড়ভাঙা খাটুনি খাটেন, শুধু এটি করার জন্যই। কিন্তু বোনাসের সামান্য অর্থ দিয়ে তার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। তাই আমরা দাবি করছি, যেন ৩০ জুনের মধ্যে শ্রমিকদের জুন মাসের বেতনও পরিশোধ করা হয়। তাতে শ্রমিকরা উপকৃত হবেন।

গত ২২ মে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সচিবালয়ে সংবাদ সম্মেলনে গার্মেন্টস মালিকদের ২১ রমজানের মধ্যে শ্রমিকদের বোনাস দিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাছাড়া শ্রমিকরা ছুটিতে বাড়ি যাওয়ার আগেই জুন মাসের বেতন পরিশোধের বিষয়েও বলেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451