রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ওসিকে বদলী করাতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে দালালচক্র!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৪৩৫ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধি:
দালালদের মিশন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা থানার ওসিদের বদলী করাতে লাখ টাকার মিশন
নিয়ে মাঠে নেমেছে দালালচক্র। কথা মতো কাজ না করায় গাত্রদাহ শুরু হয়েছে তাদের।
ধর্ণা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসায়। তবে পুলিশের তৎপরতায় আট মাসে
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এবার তাদের বদলি করাতে একের পর এক
নামে-বেনামে অভিযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে। এতে পুলিশের মধ্যেও দ্বিধা-বিভক্তের
সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, এক সময়ের সন্ত্রাসী জনপদ নামে পরিচিত তালা উপজেলা। বর্তমানে
চৌকস দুই পুলিশ কর্মকর্তার কর্মতৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
হয়েছে। এলাকায় মাদক, ভূমিদস্যু, জুয়াড়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দালালদের কাছে
আতংকের নাম তারা। টাকার কাছে মাথানত না করে তারা এলাকার মানুষের জন্য কাজ করে
যাচ্ছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান হাফিজুর রহমান ও তদন্ত (ওসি) মঞ্জুরুল
হাসান মাসুদ তালা থানায় যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির
উন্নতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
তালা থানা সূত্রে জানাযায়, গত আট মাসে নিয়মিত মামলায় ৫৬, জামায়াত-শিবিরের
বিভিন্ন নাশকতা মামলায় ২৯, ডাকাতির অভিযোগে ১২, চুরি মামলায় ২৩, মাদক
মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫৭,
সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়। এছাড়া একটি রিভালবল ও ২৬৪ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়েছে।
এদিকে বিভিন্ন মাদক, ভূমিদস্যু, জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে
১২৬ জনকে জরিমানা, ৪৩ জনকে সাত দিন থেকে শুরু করে দুই বছর পর্যন্ত সাজা দেয়া
হয়েছে। এরমধ্যে ৮৩ জনের ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত
জরিমানা আদায় করা হয়েছে।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান বলেন, স্কুল-কলেজের ছেলেরা মাদকের
দিকে ধাপিত হচ্ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতার কারণে তা হতে পারেনি। স্কুল-
কলেজের ছেলে-মেয়েরা নির্বিঘেœ চলাচল করায় প্রশাসনের প্রতি অভিভাবকরাও খুশি।
তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির
হোসেন বলেন,এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে পুলিশ। মাদক,
সন্ত্রাসী, নাশকতাকারী, দালাল ও সন্ত্রাসী গডফাদারদের কাছে আতংকিত নাম ওসি
হাসান হাফিজুর রহমান ও মঞ্জুরুল হাসান মাসুদ। একটি মহল তাদের স্বার্থ হাসিল করতে
না পেরে বিভিন্ন দপ্তরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।
তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু বলেন, এলাকার মানুষ এক সময় সন্ত্রাসী
আতংকে দিন পার করতো। যার ভয়ে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যেতো। সেই দক্ষিণ-
অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বিদ্যুৎ বাছাড় গ্রেফতারের সময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে

নিহত হয়েছে। সন্ত্রাসী বিদ্যুৎ-এর অধ্যায় শেষ হওয়ায় তালার জনপদে ফিরে এসেছে
স্বস্তির নিশ্বাস।
তালা থানার ওসি (তদন্ত) মো. মঞ্জুরুল হাসান মাসুদ জানান, উপজেলায় মাদকসহ
অপরাধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। নাশকতাকারীদের পক্ষে দালালচক্রের কথা না
শুনায় তারা একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। তাদের কয়েকটি অভিযোগ ইতিমধ্যে
মিথ্যা প্রমাণিত হয়েছে। যতই ষড়যন্ত্র করুন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে
তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, তালার আইন-
শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। সাধারণ মানুষ নির্বিঘেœ চলাফেরা করছে।
এলাকায় মাদক সেবন ও ব্যবসায়ীসহ অপরাধীদের আনাগোনা কমেছে। থানা এলাকায়
দালালরা প্রভাব বিস্তার করতে না পেরে বিভিন্ন দপ্তরে নামে-বেনামে দরখাস্ত দিচ্ছে। তিনি
বলেন, থানা এলাকায় দালালদের কোন স্থান হবে না। তাদের কথায় কাজ না করায় তারা এসব
করছে বলে দাবী করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451