বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ

হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে রক্ত দিয়ে প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

অাফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করার পর এবার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাদের শরীরের তাজা রক্ত দিয়ে অন্য রকমের প্রতিবাদ করেছে। রোববার (২৪ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় স্বেচ্ছায় শিক্ষার্থীর শরীর থেকে নেয়া রক্ত নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে “হাটহাজারী কলেজ সরকারি চাই” লিখে প্রতিবাদ করতে দেখা গেছে।

Hathazari-Pic-2 এছাড়া পূর্বের দিনের ন্যায় নবম দিন সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সর্বদলীয় ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে দ্রুত জাতীয়করণের দাবিতে ক্যাম্পাস চত্বরে প্রতিবাদ সভা করেন তারা।

সর্বদলীয় ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ এর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাকেরিয়া চৌধুরী সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইব্রাহিম মনির তাসিফ, আমিরুল ইসলাম, আবু সাঈদ, আলি হায়দার দিসান, হেলাল উদ্দীন, ইফতেখার গালিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী কলেজে সাড়ে পাঁচ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী এবং এমপিওভুক্ত শিক্ষক থাকা সত্ত্বেও কলেজটিকে জাতীয়করণ করা না হলে ছাত্ররা রাজপথ থেকে ঘরে ফিরবে না।
হাটহাজারী উপজেলায় যদি কোন কলেজকে জাতীয়করণ করতে হয় তবে সর্বপ্রথম এ কলেজকেই করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451