শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে রক্ত দিয়ে প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৪০১ বার পড়া হয়েছে

অাফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করার পর এবার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাদের শরীরের তাজা রক্ত দিয়ে অন্য রকমের প্রতিবাদ করেছে। রোববার (২৪ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় স্বেচ্ছায় শিক্ষার্থীর শরীর থেকে নেয়া রক্ত নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে “হাটহাজারী কলেজ সরকারি চাই” লিখে প্রতিবাদ করতে দেখা গেছে।

Hathazari-Pic-2 এছাড়া পূর্বের দিনের ন্যায় নবম দিন সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সর্বদলীয় ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে দ্রুত জাতীয়করণের দাবিতে ক্যাম্পাস চত্বরে প্রতিবাদ সভা করেন তারা।

সর্বদলীয় ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ এর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাকেরিয়া চৌধুরী সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইব্রাহিম মনির তাসিফ, আমিরুল ইসলাম, আবু সাঈদ, আলি হায়দার দিসান, হেলাল উদ্দীন, ইফতেখার গালিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী কলেজে সাড়ে পাঁচ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী এবং এমপিওভুক্ত শিক্ষক থাকা সত্ত্বেও কলেজটিকে জাতীয়করণ করা না হলে ছাত্ররা রাজপথ থেকে ঘরে ফিরবে না।
হাটহাজারী উপজেলায় যদি কোন কলেজকে জাতীয়করণ করতে হয় তবে সর্বপ্রথম এ কলেজকেই করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451