বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৪২ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী পয়েন্টে বিপদসীমার ৩৯
সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী জনগণের
মধ্যে বিরাজ করছে আতঙ্ক। তীরবর্তী এলাকার প্রায় ৩’শতাধিক বাড়ি-ঘরে
পানি প্রবেশ করেছে।
এদিকে পনি বন্দী হয়ে পড়েছে নিমাঞ্চল মহেশচন্দ্রপুর ও কতুবাড়ী স্কুলের
শিক্ষার্থীরা । তবে আগামী দু-একদিন নাদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে
সিংড়া পৌর এলাকাসহ শেরকোল, ডাহিয়া, কলম, তাজপুর ইউনিয়ন এলাকার
অনেক বাড়ি-ঘরে পানি প্রবেশ করবে।
আজ বুধবার সকালে কৃষি অফিস হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক
বর্ন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত জরুরী মত বিনিময় সভা
অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহম্মেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ
নাজমুল আহসান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ প্রশাসনের
বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে তাঁরা উপজেলার বিভিন্ন
ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান বলেন,
বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৩৯ সে:মি ওপর দিয়ে প্রবাহিত
হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সব
ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় ২৬
টি সুতিজাল পানি প্রবাহে বাধাগ্রস্থ করছে। সেগুলো অপসারনের জন্য
সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451