বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্যা পরিস্থিতি আরও অবনতি সিরাজগঞ্জে ৫ উপজেলায় পৌনে ৩ লাখ মানুষ পানিবন্দী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ .সিরাজগঞ্জ প্রতিনিধি:
ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি দিনদিন বেড়েই
চলেছে। গত ২৪ ঘন্টায় পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪৬
সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দি মানুষের
সংখ্যা। বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ সংকটে ভুগছেন তারা। সিরাজগঞ্জের ৫টি উপজেলার
পানিবন্দি লাখ লাখ মানুষ এখন দুর্বিষহ জীবন-যাপন করছেন। এছাড়াও জেলার অভ্যন্তরীন
করতোয়া, গুমানী, হুরাসাগর, ফুলজোড় নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলা পয়েন্টে যমুনার পানি
২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর
উপজেলার যমুনা তীরবর্তী ৪৮টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে
পড়েছে। পানিবন্দি হয়েছে প্রায় পৌনে ৩ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত ও আংশিক
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলা বন্যা কবলিত ৫টি
উপজেলার ৪৮টি ইউনিয়নের প্রায় তিনশ গ্রামের ৫০ হাজারেরও বেশী পরিবার ক্ষতিগ্রস্ত
হয়েছে। এসব পরিবারের প্রায় পৌনে তিন লাখ মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন।
অধিকাংশ মানুষই পাউবোর বাঁধ, উচুঁ রাস্তাঘাট ও স্থানীয় স্কুল-কলেজের আশ্রয়
কেন্দ্রে উঠতে শুরু করেছেন। প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি পুরোপুরি এবং এক হাজার
আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুর্নবাসন দপ্তর থেকে এ পর্যন্ত
১’শ ৭৫ মেঃটন চাল ও নগদ প্রায় ৮ লাখ টাকা ক্ষতিগ্রস্ত উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে।
বন্যা মোকাবেলার সকল ধরনের প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনবার্সনের।
পর্যাপ্ত ত্রাণ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আরশেদ আলী
জানান, পাঁচ উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর কৃষিজমি এরই মধ্যে বন্যায় ডুবে
গেছে। প্রতিদিনই নতুন নতুন গ্রামের ফসলি জমি ডুবে যাচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান,
অবিরাম বৃষ্টি ও ভারতের আসামে বন্যা হওয়ার কারণে যমুনার পানি আরো ২/১ দিন বাড়তে
পারে। যমুনার তীব্র ¯্রােতের কারণে জেরার ৭৮ কিলোমিটার বাঁধের মধ্যে ৮/১০
কিলোমিটার এলাকা কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে
ঝুঁকিমুক্ত রাখতে এবং যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ড
প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সদর উপজেলার বাহুকায় বিকল্প বাঁধটি গত বন্যায় ভেসে গিয়ে পানি
লোকালয়ে ঢুকেছিল, সেটি জিওটেক ও সিনথেটিক বস্তায় বালি ভরে উচ্চতা আরো
বাড়ানো হচ্ছে। বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা পাউবোর
লোকজনকে সহায়তা প্রদানের জন্য সোমবার সিরাজগঞ্জ পরিদর্শন করেছেন। তারা আবারও
পাউবোকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। #


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451