মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় নানা আচার-
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে
ধুপইল হিন্দু যুব সম্প্রদায়ের উদ্যোগে মন্দির প্রাঙ্গণ থেকে এক
বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির
প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ধুপইল হিন্দু কল্যাণ
ট্রাস্টের সভাপতি বাবু চিত্তরঞ্জন কুন্ডুর সভাপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার (ওসি)
আবু ওবায়েদ, নাটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল সাফি
টুকু, লালপুর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
মোস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান,
ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রপ্তা) সাধারণ সম্পাদক
আক্তারুজামান,লালপুর উপজেলা হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সভাপতি
স্বপন ভদ্র, বাগাতিপাড়া কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ পরিমল
কুমার কুন্ডু, ধুপইল ২নং ওয়ার্ড সদস্য আকরাম হোসেন,
ওয়ালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ
আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে হিন্দু সম্প্রদায় উপবাস,
মন্দিরে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও শুভেচ্ছা বিনিময়সহ
বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়।