নাটোর জেলা প্রতিনিধি,
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় শতাধিক অসহায় দুস্থদের
মাঝে বিএম ইন্টারন্যাশনাল খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
ওয়ালিয়ায় বিএম ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে অসহায় দুস্থদের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। বিএম ইন্টারন্যাশনালের
পরিচালক রুহুল আমিন রুবেল। বিএম ইন্টারন্যাশনালের পরিচালক রুহুল আমিন
রুবেল নিজ অর্থায়নের এলাকার প্রায় শতাধিক অসহায় দুস্থদের মাঝে ৫ বছর
যাবত প্রতি শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।