মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

আবার রিমান্ডে তুফান ও মার্জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক , 

বগুড়ায় ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি তুফান সরকার ও নারী কাউন্সিলর মার্জিয়া আকতারকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার উভয়ের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার আসামি তুফান সরকার, তাঁর স্ত্রী আশা সরকারের বোন মার্জিয়া আকতার ও মুন্নাকে জেলা বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।

বগুড়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ১-এ তুফান ও মার্জিয়ার পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে দুই পক্ষের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবীব তুফান সরকার ও মার্জিয়া আকতার রুমকিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয় দফায় তাঁদের রিমান্ডে পাঠানো হয়েছে। এ সময় আসামি পক্ষের আইনজীবী মান্নাফ তাঁদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

এ ছাড়া অপর আসামি মুন্নার ১৬৪ ধারায় জবানবন্দি সম্পন্ন হয়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এজাহারভুক্ত আসামি শিমুল পালাতক। তাঁকেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান আবুল কালাম আজাদ।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর-সার্কেল সনাতন চক্রবর্তী জানান, বগুড়ায় ধর্ষণের শিকার ছাত্রী সোনালির মেডিকেল ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে।

আদালতের নির্দেশে গত ১ আগস্ট মেয়েটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হলে বিভাগের প্রধান অধ্যাপক কে এম সাইফুল ইসলামকে প্রধান করে গঠিত টিম তার পরীক্ষা সম্পন্ন করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451