শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে গাছে বেঁধে অমানুষিক ভাবে শিশু নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

 

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার রুপদা গ্রামে ৩আগষ্ট বৃহস্পতিবার মোবাইল চুরির অপবাদ দিয়ে দশ
বছরের শিশু সাগরকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। সাগর একই গ্রামের ইউসুফ আীর ছেলে।
এ ঘটনায় আজ দুপুরে শিশু নির্যাতনকারী আবু বকর ওরফে বাক্কাকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রামবাসিদের অভিযোগ, রুপদা গ্রামের আহম্মদ আলীর ছেলে আবু বকর ওরফে বাক্কার ঘর থেকে তিনটি
মোবাইল চুরি হয়ে যায়। আবু বকর ও তার ছেলে নাসির উদ্দীন এ ঘটনায় সন্দেহ করে শিশু সাগরকে। তারা
বাপ-বিটায় মিলে শিশু সাগরকে গাছের সঙ্গে বেধে মারপিট করে। প্রতিবেশি নাছির উদ্দীন বলেন,
সাগরের মায়ের সাথে বাবার বিচ্ছেদ হয়ে গেছে। মা ঢাকায় থকে। শিশু সাগর তার বাবা ইউসুফ আলীর
কাছে থাকলেও তার কোন খোজ খবর নেয় না বাবা। তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে আবু
বকরের স্ত্রী তাকে জানায়, শিশু সাগর তাদের ঘর থেকে তিনটি মোবাইল চুরি করেছে। কিন্তু সাগরের কাছ
থেকে তারা কোন মোবাইল উদ্ধার করেনি। এতে বিষয়টি তার কাছে রহস্যজনক বলে মনে করেন নাছির উদ্দীন।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর ওয়াসিম আকরাম জানান, তিনি সাংবাদিকদের কাছ থেকে ঘটনা
শুনেছেন। তিনি মিটিংয়ে আছেন। বাড়ি ফিরে বিষয়টি দেখবেন। অভিযুক্ত আবু বকর ওরফে বাক্কা শিশু
নির্যাতনের কথা স্বীকার করে বলেন, আমার ঘর থেকে সাগর তিনটি মোবাইল চুরি করে। আমি তাকে
হালকা চড়থাপ্পড় মেরেছি। গাছে বেধে নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন। এ বিষয়ে মহেশপুর ও
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আমি বিষয়টি খোজ নিয়ে
আংশিক সত্যতা পেয়েছি। শিশুটিকে গাছে বাঁধা হলেও তাকে মারা হয়নি। পুলিশ অভিযুক্ত আবু বক্কারকে
গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451