মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের শাহী বাজারের মুক্তা ট্রেডার্স
ফিডে’র নিজ দোকানে রানা (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশটি
পুলিশের কাছে হস্তান্তর না করে ময়না তদন্ত ছাড়াই দাফন করেছে পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিরাতের ন্যায় রানা তার ফিডে’র দোকানে ঘুমাতে যায়। পরের
দিন শুক্রবার বেলা ১০টার দিকে তাকে ঘুম থেকে ডাকা হয়। পরিস্থিতি খারাপ বুঝে পরিবারের
লোকজন দোকানের সাটার খুললে দোকান ঘরের ডাবের সাথে রানার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারের
লোকজন বাঁধা দেয়ায় লাশটির ব্যাপারে কোন রহস্য লুকিয়ে আছে বলে মনে করছেন
এলাকাবাসী।
শনিবার সকালে ঘটনাস্থল থেকে ফিরে থানার এসআই সুব্রত মাহাতো বলেন, সারাদিন
ঘটনাস্থলে তদন্ত করে জানা যায় রানা আত্মহত্যা করেছে। কিন্তু লাশ ময়না তদন্ত করতে না দেয়ায়
এটা হত্যা নাকি আত্মহত্যা তা বোঝা যাচ্ছেনা।