মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
সোমবার নাটোরের লালপুর উপজেলার ভাটপাড়ায় শিবশিলায় গঙ্গাজল, মহাপূন্য নগ্নপদযাত্রা ও
ধর্মসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন
ধর্মাবলম্বীরা ভাটপাড়া শিব মন্দির প্রঙ্গণে সমাবেত হন এবং নগ্নপদযাত্রা শেষে
শিবশিলায় গঙ্গাজল অর্পন করেন ।
শিবশিলায় গঙ্গাজল অর্পন কমিটির সভাপতি জগন্নাথ সূত্র ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানার (ওসি) আবু ওবায়েদ, লালপুর থানা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, থানা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন, প্রকৌশলী পঙ্কজ কুমার আঁশ, ঈশ্বরদী ইউপি
চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।